Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২৩:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ এই প্রতিপাদ্যে- পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকব।’

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, ‘পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। কিন্তু দৃঢ়-ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’

বিশেষ ছিলেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর