Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গণভোট ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দাবিতে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করবে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্মারকলিপি দেওয়ার আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমবেত হয়ে সমাবেশ করবে দলগুলো।

জামায়াতের সঙ্গী অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বুধবার (৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।

এদিকে জামায়াতে ইসলামী মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কাকরাইল কর্ণফুলী মার্কেট (আরোরা হাসপাতালের বিপরীত পাশে) এই সমাবেশ হবে।

অপর দিকে জামায়াতে ইসলামী মহানগর দক্ষিণের সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, সকাল ১০টার দিকে মহানগর উত্তরের নেতাকর্মীরা শাপলা চত্বরে সমাবেশ করবেন।

সমমনা আট দলের অন্যান্য দলগুলো ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে একত্রিত হয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য যমুনা অভিমুখে গণমিছিল নিয়ে অগ্রসর হবে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর