Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৮:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না- বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

জানা যায়, গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের পক্ষে এ চিঠি পাঠান।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠিতে কোনো কাজ হবে না।

জানা যায়, আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে- অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপি’র প্রতি নির্বাচননি সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশে ইউএনডিপি’র নির্বাচননি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়।

এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপি’র ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে- বলে চিঠিতে বলা হয়েছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর