Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায়: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট 
৭ নভেম্বর ২০২৫ ১৮:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উপদেষ্টা পরিষদ নিজেরাই নির্বাচন ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। তিনি ছিলেন সংস্কারের অগ্রদূত।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের হাত থেকে দেশকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল।”

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে গঠিত ঐকমত্য থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।

“তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, তাতে আমরা একমত নই,” বলেন মির্জা ফখরুল। তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে এতদিন ধরে চলা আলাপ-আলোচনার অর্থ কী?”

কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে উল্লেখ করে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে, অন্যথায় জাতি তা মেনে নেবে না।”

ফখরুল অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কিছু সদস্য পক্ষপাতমূলক আচরণ করছেন এবং নিজেরাই এমন পরিবেশ তৈরি করতে চাচ্ছেন যাতে নির্বাচন ব্যাহত হয়। “কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত,” বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর