Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোনো অপচেষ্টা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না: হেলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করে। তাই যেকোন অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে তেরখাদা উপজেলার হাড়িখালি এলাকায় নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলাল বলেন, তেরখাদা বিএনপির উর্বর ভূমি। এ অঞ্চলের শরীফ বংশসহ বহু পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। অতীতে কিছু মতবিরোধ থাকলেও এবার সবাই ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি তেরখাদাবাসী বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষিনির্ভর অঞ্চলগুলোকে ছোট ছোট শিল্পঘাঁটিতে পরিণত করা হবে। তেরখাদায় উৎপাদিত আখকে গুড়ে রূপান্তর করে স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। উন্নয়ন ও অধিকার সুরক্ষায় এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করতে হবে। তিনি নেতাকর্মী ও ভোটারদের কাছে দলের ঘোষিত ৩১ দফা ও লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন তেরখাদা বিএনপির সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদল খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ফকরুল ইসলাম বুলু চৌধুরী, মোল্লা মাহবুবুর রহমান, আবদুল মান্নান সরদার, সাজ্জাদ হোসেন নান্টা, নাইম, কালাম লস্কর, মিল্টন হোসেন মুন্সি, আজিবর শেখ, ইউসুফ মোল্লা, জাহিদ, মোবাশের মোল্লা, পিলু লস্কর,পলাশ মেম্বার, আজিজুল ইসলাম, লিটন মোল্লা, হুমায়ুন মোল্লা, সোহাগ মুন্সি, আমিনুল ইসলাম, সাব্বির আহম্মেদ লিমন, মেহেদি চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর