Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এই রায় একটি মাইলফলক: ইশরাক হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নিঃসন্দেহে আজকের এই রায় একটি মাইলফলক। তবে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম যেন বিজয় উল্লাসের মধ্যেই থেমে না যায়। গণহত্যার পক্ষে যাদের ভূমিকা আছে, তাদের প্রত্যেকের বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণের লড়াই যেন থেমে না যায়।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে এসব কথা বলেন তিনি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর