Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে রাজবাড়ীতে বিএনপির মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: নির্বাচানি প্রচারণা, পল্লবীতে যুবদল নেতা হত্যা, বালিয়াকান্দিতে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহিদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুর রহমান ঝন্টু, জিয়া সৈনিক দলের জেলা শাখার সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করতে হবে।এ ছাড়া সোমবার ঢাকার পল্লবীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

বক্তারা আরও বলেন, ‘সোমবার বালিয়াকান্দিতে বিএনপির এক নেতার কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সেই নেতাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে যারা গোয়ালন্দ মোড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।‘

তারা বলেন, ‘আগামী ফেব্রুয়ারীতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যারা ধানের শীষ প্রতীক পাবেন আমরা তাদের পক্ষে কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর