Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় জাতীয় পার্টির অফিস ভাংচুর করল ছাত্র-জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির সভা পণ্ড করেছে নওগাঁর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর একটার দিকে সভার উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। এসময় সভার বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে ছাত্র-জনতা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান জাতীয় পাটির নেতাকর্মীরা। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গল ভাংচুর করে ছাত্র-জনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

বিজ্ঞাপন

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা সভা করছিল। সে খবর পেয়ে আমরা এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের সকল নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকতে পারে না ‘

এবিষয়ে মোবাইলে একাধিকবার যোগাযোগ করে হলেও জাতীয় পার্টির জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. তোফাজ্জল হোসেন ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো