Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আলহাজ্ব আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসন কমিটির সদস্য মুফতি আব্দুল কুদ্দুস রশীদি, মিজানুর রহমান, গাজী সালাহউদ্দিন, আবু সিয়াম, মুস্তাফিজুর রহমানসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতারা এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

বিজ্ঞাপন

এ সময় আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করতে আগ্রহী হয়েছি। জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে সংসদে গিয়ে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করব।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণের রাজনীতি করে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।’

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর