Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্ধারিত সময়েই নির্বাচনের দাবি এনসিপির ‎

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ ও গণভোটের ঘোষিত ১২ ফেব্রুয়ারির নির্বাচন না পেছানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‎বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত শেষে এমন কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সকালে একটি প্রতিনিধি দল সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।

‎বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বুধবার দেশে একটা ইভেন্ট ঘটতে যাচ্ছে। ৩ তারিখে আরেকটি দল সমাবেশের ডাক দিয়েছে। সার্বিক বিবেচনায় এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

‎এ সময় নির্বাচন পেছানোর যেকোনো উদ্যোগকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি বলেছে, ‘নির্ধারিত তারিখেই ভোট আয়োজন করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ, আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে (অস্থিতিশীল) করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে ইলেকশন যাতে না পেছায়, যথাসময়ে ইলেকশন হয় সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সে বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘প্রবাসীদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা হচ্ছে, তা জানানো হয়েছে। গণভোটের প্রচারণা অপযাপ্ততার কথাও তুলে ধরা হয়েছে বৈঠকে।’

‎বৈঠকের বিষয়ে যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে পাঁচটি বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। তার মধ্যে নির্বাচনি ব্যবস্থা নিয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থী ও দলের আচরণবিধি প্রতিপালন, লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা, প্রবাসী ভোটারের রেজিস্ট্রেশন, গণভোটের ইস্যুসহ সামগ্রিকভাবে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।

‎তফসিল ঘোষণার পরে আগাম প্রচার সামগ্রী সম্ভাব্য প্রার্থী, দল ও প্রশাসনের মাধ্যমে সরানোর উদ্যোগে সাধুবাদ জানায় দলটি।

‎তিনি বলেন, ‘তারপরও বিশেষ করে বড় রাজনৈতিক দলের প্রার্থীরা পোস্টারিং করেছিলেন, সবগুলো তারা অপসারণ করেননি এবং অনেক জায়গায় নতুন করে পোস্টার লাগানো হয়েছে। সেগুলো আমরা কমিশনের নজরে এনেছি। কমিশন এটি সিরিয়াসলি নিয়েছেন।’

‎ইতোমধ্যে অনেককে জরিমানা, শাস্তির আওতায় আনার পাশাপাশি এ নিয়ে প্রচারের অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান।

‎এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে এনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে হটলাইন বা অন্যকোনো ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় এনসিপি নেতারা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর