Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ দলের বৈঠক চলছে, নেই ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে প্রক্রিয়াধীন সমঝোতা এখন ১০ দলীয় রূপ নিচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করছেন ১০ দলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে যোগ দেয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জানা গেছে, বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারা।

বিজ্ঞাপন

এ ছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ দলের অন্যান্য নেতা বৈঠকে উপস্থিত আছেন। এই বৈঠকের পর নতুন ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর