Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপি নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১২:০৭

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপি নেতারা

ঢাকা: রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৮ আগস্ট) সকালে তার নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা এই জাদুঘর পরিদর্শনে যান।

পরিদর্শনকালে এনসিপির শীর্ষ নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন। এ সময় নেতারা জুলাই আন্দোলনে শহিদ ও বীর আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বিশেষ জোর দেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের মহৎ উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘরটি স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর