Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িবহরে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৯:৫২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পর এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে ভিপি আইনুল হক বলেন, ‘দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালিয়েছে।’ একজন সংসদ সদস্য বর্তমানে নিরাপদে নেই বলে মন্তব্য করেন তিনি।

এ সময় এমপির সহযোগী ফয়সল বিশ্বাসও ফেসবুক লাইভে বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছে।’

বিজ্ঞাপন

তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর