Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ০০:০৪

সাতক্ষীরায় আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেনসহ অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাতক্ষীরা পৌর শাখার সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন এবং জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর