Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৪:২৩

মির্জা আব্বাস। ফাইল ছবি।

ঢাকা: দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

বিজ্ঞাপন

মিজানুর রহমান সোহেল আরও বলেন, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন মির্জা আব্বাস।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯

আরো

সম্পর্কিত খবর