ঢাকা: জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেন দ্রুত সংসদকে অবহিত করবেন।
তিনি বলেন, এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমসহ সংসদের প্রতিটি সদস্যকে যথাসময়ে ও যথাসম্ভব বিস্তারিত জানাতে হবে। প্রস্তাবটি ভোটে দিয়ে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে ঘোষণা করে তিনি জানান যে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো।
তিনি বলেন, সাবেক এই অপরাধীকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম সম্পর্কে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যত দ্রুত সম্ভব এই সংসদকে অবহিত করবেন।
স্পিকার বলেন, এই ঘৃণ্য অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছেন, সে সম্পর্কে মাননীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমকে এবং প্রতিটি সংসদের প্রতিটি সদস্যকে যথাসময়ে, অবহিত করবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যথা দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যে এই সংসদকে অবহিত করবেন।