Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পলাশ হত্যা মামলায় আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৫:০২

মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহ – ছবি : সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহ-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার ওরফে পলাশ।

পরে তাকে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেড-এর কর্মকর্তা ছিলেন।

এ ঘটনায় ফিরোজের স্ত্রী ২০২৪ সালের ২৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহ-কে গ্রেফতার দেখানো হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর