Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিস্টরা ক্ষমতায় ফিরতে সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৪:৫৮

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্টরা পুনরায় ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশ একটি অন্ধকার ও নৈরাজ্যকর সময় অতিক্রম করেছে এবং সেই পরিস্থিতির পুনরাবৃত্তি কেউ আর দেখতে চায় না। বিগত স্বৈরাচারী শক্তি রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্য দিয়ে বিদায় নিয়েছিল এবং এখন আবারও একই পন্থায় ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে।

অতীতের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ক্ষমতার জোরে ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং একজন বিশেষ নেতার কাহিনি সব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডই একটি রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে।

বিজ্ঞাপন

দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী আরও জানান, উদ্ভূত যেকোনো নৈরাজ্য সরকার অত্যন্ত ঠান্ডা মাথায় মোকাবিলা করছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো