Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগে এনএসসিতে তামিমদের চিঠি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২০:০৭

গত বছর অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে আসছে ঢাকার ক্লাব সংগঠকদের একটা বড় অংশ। এবার নির্বাচন প্রক্রিয়ায় ‘অস্বচ্ছ’তার অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়ে সুষ্ঠ তদন্তের আবেদন করেছে তারা।

চিঠি প্রদাণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন তুলেছিলেন তামিম। পরে নির্বাচনে ‘অস্বচ্ছ’তার অভিযোগ তুলে সড়ে দাঁড়িয়েছিলেন।

তামিম আজ জানিয়েছেন, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবটি তাদের দাবির সঙ্গে একমত। তামিম সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা একটা অনুষ্ঠানিক অভিযোগ দিতে এসেছি। সবচেয়ে অবাক করার বিষয় যেটা, ৭৬ টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এ বিষয়ে অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি এটা প্রমাণ করার জন্য ৭৬ টা ক্লাবের মধ্যে যদি ৫০টা ক্লাব একমত থাকে, এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’

বিজ্ঞাপন

চিঠিতে বিসিবির পুরো পরিচালনা পর্যদই ভেঙে দেওয়ার দাবি তোলা হয়েছে কিনা, এমন প্রশ্ন তোলা হলে তামিম বলেন, ‘এটা সময় বলবে ভাই। ঠিক প্রক্রিয়ায় আবেদন করার দরকার, আমরা সেটাকে বেছে নিয়ে আবেদন করেছি।’

বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা সাংবাদিকদের বলেন, ‘আমরা আবেদন করেছি স্বাধীন তদন্ত কমিটির জন্য, যেখানে এনএসসির একজন প্রতিনিধি থাকতে পারবেন।’

অনেকদিন ধরেই বিসিবির নির্বাচন এবং বর্তমান পরিচালনা পর্যদকে ‘অবৈধ’ বলে আসছে প্রতিবাদী ক্লাবগুলো। এবার তার একটা সুরাহা হবে মনে করছেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরে এসেছে ১৭ থেকে ১৮ বছর পর। এখন একটা গণতান্ত্রিক সরকার, আমরা মনে করি কথা বলার সঠিক সময় এটা। এই কারণেই আমরা এই আবেদনটা করেছি।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর