Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফজয়ী বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে বরণ, হাতিরঝিলে সংবর্ধনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৬:৫৯

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে হারিয়ে পুরো দেশকে শিরোপার উল্লাসে ভাসিয়েছে বাংলাদেশ। সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল দেশে ফিরছে আজ। চ্যাম্পিয়নদের এই ঐতিহাসিক অর্জন উদযাপনে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে রাজধানীর হাতিরঝিল এনে সংবর্ধনা দেওয়া হবে সুলিভানদের।

মালদ্বীপের মালে থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হওয়া বাংলাদেশ দলের সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে উপস্থিত থাকবেন বাফুফের কর্মকর্তারাও।

বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর ফুটবলারদের নিয়ে যাওয়া হবে রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে। ছাদখোলা বাস যোগে চ্যাম্পিয়নদের বিমানবন্দর থেকে হাতিরঝিল নিয়ে যাওয়া হবে। সেখানে উৎসবমুখর পরিবেশে হবে সংবর্ধনা আয়োজন।

বিজ্ঞাপন

সাফের শিরোপাজয়ী দলের জন্য এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট আর্থিক পুরস্কার ঘোষণা আসেনি। মনে করা হচ্ছে, আজকের সংবর্ধনা আয়োজনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আর্থিক পুরস্কার ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, মালদ্বীপের মালেতে গতকাল সাফের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র’তে শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মেতেছে বাংলাদেশ। সাফে বাংলাদেশ দলের এটা টানা দ্বিতীয় শিরোপা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর