Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসএলের ফাইনাল খেলতে বিসিবির অনুমতি পেলেন নাহিদ রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২১:৪৫

সিদ্ধান্ত পাল্টে জাতীয় দলের তরুণ পেসার নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পেশওয়ার জালমির হয়ে পিএসএল ফাইনাল খেলতে বাঁধা থাকল না নাহিদের।

এর আগে অতিরিক্ত ওয়ার্কলোড কমাতে নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের পুনরায় পিএসএলে না পাঠানের সিদ্ধান্ত নেয় বিসিবি।

বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পর ৩ মে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের ফাইনালে নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অনুমতি পেয়েছেন রানা। আন্তর্জাতিক মানের একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বোর্ড সূত্রে জানা গেছে, দলের টিম ম্যানেজমেন্ট এবং বিসিবির মেডিক্যাল ইউনিট উভয়ই এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। তাদের মতে, এই ম্যাচে অংশগ্রহণ নাহিদের ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের দায়িত্ব পালনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

এদিকে, সামনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। বিসিবি জানিয়েছে, ৮ মে ঢাকায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য নির্ধারিত সময়েই প্রস্তুত থাকবেন নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর