Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১২:০১

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত লিড দাঁড় করিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। যাতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৬৮ রান।

মিরপুর টেস্টের খেলা বাকি আছে দুই সেশনের বেশি। সে হিসেবে জয়-পরাজয় সবই সম্ভব। আবার ম্যাচ ড্র হওয়ার সম্ভবনাও আছে।

বিজ্ঞাপন

মিরপুর টেস্টের খেলা বাকি আছে দুই সেশনের বেশি। সে হিসেবে জয়-পরাজয় সবই সম্ভব। আবার ম্যাচ ড্র হওয়ার সম্ভবনাও আছে।

মঙ্গলবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ফিফটি করে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ক্রিজে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশফিক প্রথম ইনিংসের মতো করে দ্বিতীয় ইনিংসে ইনিংসটা বড় করতে পারেননি।

রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়েছেন নিজের ব্যক্তিগত ২২ রানের মাথায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। সময়ের দাবি অনুযায়ী দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে পরপর উইকেট হারিয়েছে স্বাগতিকরা। আগের ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। কিন্তু তিনিও দ্রুত রান তোলার চেষ্টায় ফিরেছেন ব্যক্তিগত ৮৭ রানে। ১৫০ বল খেলে ৭টি চারের সাহায্যে এই রান করেন শান্ত।

দলীয় ২৪০ রানের মাথায় নবম ব্যাটার তাসকিন আহমেদ ফিরলে সেখানেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর