Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল বিশ্বকাপ / বাংলাদেশ না খেললেও উন্মাদনার কমতি নেই

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ০৯:১৭ | আপডেট: ৮ জুন ২০২৬ ১০:০৮

বিশ্বকাপ শুরুর আর মাত্র তিনদিন বাকি। এরই মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও উন্মাদনার কমতি থাকে না কোনোদিনই। ফুটবল বিশ্বকাপ এলেই এ দেশের খেলাপাগল মানুষগুলো যেন বিশ্বের প্রতিটি দেশকে এক সূতোয় বেঁধে ফেলতে চায়। সব গণ্ডির সীমানা পেরিয়ে বিশ্ব মঞ্চের উন্মাদনায় মাতে বাংলাদেশের মানুষগুলো। ফুটবলের সর্বোচ্চ মঞ্চ ‘ফিফা বিশ্বকাপ’-এ এবার অংশ নিচ্ছে ৪৮টি দেশ। সেই দেশগুলোর পতাকা নিয়ে সম্প্রতি শোভাযাত্রার আয়োজন করে পুরান ঢাকার সংগঠন ‘কিশলয় যুব সংঘ’। শোভাযাত্রাটি হোসেনি দালান রোড থেকে শুরু হয়ে নাজিমুদ্দিন রোড, চানখারপুল ও দোয়েল চত্বর দিয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। সেই শোভাযাত্রার কিছু ছবি ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর