Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে জানালেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৮:১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারকে। প্রথম ঘোষিত স্কোয়াডে তার নাম না থাকলেও হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

সোমবার চট্টগ্রামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন জানান, তার নিজের এবং পারভেজ হোসেন ইমনের ইনজুরি সমস্যা। সেই কারণেই সৌম্যকে স্কোয়াডে যোগ করা হয়েছে।

লিটন বলেন, ‘যেহেতু আমি ফিফটি–ফিফটি আছি, জানি না কী হতে পারে, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। (পারভেজ) ইমনেরও একটু অসুস্থতা আছে। এ কারণে আমরা ঝুঁকিটা নিইনি।’

বিজ্ঞাপন

সৌম্য সরকারের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ব্যাটিং করায় আবারও জাতীয় দলে ফিরেছেন।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সৌম্য। এই সময়ে তিনি ১ হাজার ৪৬২ রান করেছেন ১৭.৮২ গড়ে এবং ১২২.১৩ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে বোলিং করার সামর্থও আছে তার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর