Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসা শেষে ফিরেছেন নাহিদ রানা, পুনর্বাসন চলবে দেশেই

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৩:৩২

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই বাংলাদেশের তরুণ তারকা পেসার নাহিদ রানার। তবে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন দল পৌঁছার আগেই। সেই সফর শেষ করে দেশে ফিরেছেন এই গতিতারকা। শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, সাইড স্ট্রেইনের চোটের চিকিৎসার জন্যই অস্ট্রেলিয়ায় গেছেন নাহিদ। তবে জানা গেছে, মূলত দীর্ঘদিনের শিনবোন সমস্যার উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ নিতেই তাকে সেখানে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব করছেন নাহিদ, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ক্রনিক শিনবোন’ সমস্যা হিসেবে পরিচিত। এই পুরোনো ইনজুরির কারণেই তাকে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চিকিৎসা শেষে দেশে ফিরে এখন পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ২২ বছর বয়সী এই পেসার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ধাপের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে। বিসিবির মেডিকেল বিভাগও তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখবে।

বোর্ড সূত্রে জানা গেছে, আগের তুলনায় নাহিদের অবস্থার উন্নতি হয়েছে। তবে মাঠে ফেরার বিষয়ে এখনই কোনো তাড়াহুড়া করতে চায় না বিসিবি। পুরোপুরি সুস্থ হওয়ার পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন জাতীয় দলের এই উদীয়মান পেসার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর