Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় ৪ ডিসেম্বর পরিবেশিত হবে রুশ অপেরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১৩:৫৬

ঢাকা: রুশ শাস্ত্রীয় সংগীত, অপেরা, রোমান্স ও পিয়ানোর পরিবেশনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজিং স্টারস লাইভ ইন ঢাকা’ শীর্ষক বিশেষ কনসার্ট। আগামী ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

কনসার্টে রাশিয়ার তিনজন শিল্পী সংগীত পরিবেশন করবেন। তারা হলেন- ব্যারিটোন শিল্পী ইউরি কোপিরিন, সোপ্রানো শিল্পী ইউলিয়া রুমিয়ান্তসেভা ও পিয়ানোবাদক মাক্সিম লি।

রুস্কি মির ফাউন্ডেশন, চাইকভস্কি মস্কো স্টেট কনজারভেটরি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় রাশিয়ান হাউস ইন বাংলাদেশ এ কনসার্টের আয়োজন করছে।

বিজ্ঞাপন

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে রাশিয়ার বিখ্যাত সুরকার চাইকভস্কি ও র‍্যাখমানিনফের পাশাপাশি মোৎসার্ট, শোপাঁসহ বিশ্বখ্যাত সুরকারদের নির্বাচিত সংগীত পরিবেশন করা হবে।

আয়োজকরা জানান, দর্শকদের জন্য কনসার্টে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। এজন্য কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।

সংগীতপ্রেমীরা বিনামূল্যে এ আয়োজন উপভোগ করতে পারবেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর