Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহ সিটি করপোরেশনের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৮:১৯

ময়মনসিংহ: স্বৈরাচার সরকারের ভোটবিহীন নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে মেয়র ও কাউন্সিলর ছাড়া সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ঢুকতে দেয়া হয় এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তাদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাগর সহ পাঁচজনের নিহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো