ঢাকা: হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
সোমবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ডিএমপি।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর দলের মনোনয়ন পাননি।