Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে সাবেক এমপি বিপ্লবসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৯:০৫

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লব

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী (৩৮) নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে অন্তত ৫০০ জনের নামে হত্যা মামলা হয়েছে। মামলায় সাত জনপ্রতিনিধি, আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ ২০৮ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে।

মঙ্গলবার (২০ আগস্ট) রিয়াজুলের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি করেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মুন্সিগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক রিয়াজুল ফরাজি। তার বাড়ি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, আজ মামলা রুজু হয়ে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এজাহার সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ, মহাকালি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালী, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারি, শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া (আফছু), সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেলসহ এজাহারনামীয় সর্বমোট ২০৮ জন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংলগ্ন এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক রিয়াজুল ফরাজি। ওইদিনের ঘটনায় তিনজন নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়। আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- রিয়াজুল ফরাজী (৩৫), মো. সজল (৩০) ও ডিপজল (১৯)। নিহতদের মধ্যে রিয়াজুল মৃত কাজী মতিনের ছেলে, সজল আলী আকবরের ছেলে ও ডিপজল সিরাজ সরদারের ছেলে। এরা সবাই শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা। এছাড়া অন্তত আহত হন শতাধিক।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো