ঢাকা : রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির দলীয় প্রতীক ঈগল প্রতীক নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিব স্বাক্ষরিত শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশনের পরিপ্রেক্ষিতে এক রায়ের রায়ের ইসি এবি পার্টিকে নিবন্ধন দেয়া হলো।
জানা গেছে, দলটির জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫০। এদিকে এবি পার্টিকে নিবন্ধন দিতে গত (১৯ আগস্ট) সোমবার নির্দেশ দেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে তাদের নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছর নির্বাচন কমিশন চিঠি দেয়। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী একই বছরের ২৩ আগস্ট রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।
এবি পার্টিকে অবিলম্বে নিবন্ধন দিতে নির্দেশএবি পার্টিকে অবিলম্বে নিবন্ধন দিতে নির্দেশ
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমেদ ভূঁইয়া। বর্তমানে ইসির নিবন্ধনে ৪৪টি দল ছিল। এবি পার্টির প্রজ্ঞাপন জারি করায় দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৫।