Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে যাওয়ার পথে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পল্লব আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব (৩৫)।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে তিনি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। আটক তানজীব নওশাদ পল্লব, যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।

বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সর্তক অবস্থানে থাকেন। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে বিগত আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে সেদিকে ও নজর রাখা হচ্ছে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো