Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপৎসীমার নিচে ধলাই, কমছে মনু নদীর পানিও

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ধলাই নদীর পানি। এছাড়া মনু নদীর পানিও কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, শুক্রবার (২৩ আগস্ট) ৯টার দিকে ধলাই নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া জেলার মনু নদী (রেলওয়ে ব্রিজ) বিপৎসীমার ২৯ সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় ১১৫ সেন্টিমিটার, জুড়ী নদীতে বিপৎসীমার ১৯৬ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যায় হঠাৎ করে তলিয়ে যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতঘর, আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। এতে দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপদ সীমার ওপরে চলে যায়।

বিজ্ঞাপন

পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয় নতুন নতুন এলাকা। দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ধলাই নদের পানি নামছে দ্রুত। পাশাপাশি উজানে বৃষ্টি না হওয়ায় মনু নদীর পানিও কমতে শুরু করেছে। বিকেলের মধ্যে মনু নদীতে পানি আরও কমবে।

সারাবাংলা/জেআর/এনইউ
বিজ্ঞাপন

আরো