Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার অভিযোগে স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অণ্ডকোষ চেপে ধরে স্বামী ইসমাইল হোসেনকে (৪৫) হত্যার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের গ্রামে বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ভেলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শালমারা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

আটক নিহতের স্ত্রী মায়া বেগম (৩০) লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুরাকুটি পূর্ব পাড়া গ্রামের জগদীশের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালবেসে ১১ বছর আগে মায়া বেগমকে বিয়ে করেন ইসমাইল হোসেন। গরু বিক্রির টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী মায়া বেগম স্বামীর অণ্ডকোষে চাপ দিয়ে ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গৃহবধূ মায়া বেগমকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবি বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তার স্ত্রীকে আটক করে হেফাজতে নিয়েছি আমরা।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো