Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান-আনিসুল ও জিয়াউল ১০ দিন, ফিরোজ ৭ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্টেন্ড
২৪ আগস্ট ২০২৪ ২৩:১৫

সালমান এফ রহমান ও আনিসুল হক।

ঢাকা: আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৃথক মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সাত দিন এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ সন্ধ্যায় তাদেরকে আদালতে হাজির করে পুলিশ।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় আসামি সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানের পাঁচ দিন এবং নিউ মার্কেট থানায় ঢাকা কলেজ শিক্ষার্থী সবুল আলী হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেফতার করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মো. সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ২০ আগস্ট দীপু মনিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তারও আগে আগে গত ১৯ আগস্ট রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও
বিজ্ঞাপন

আরো