Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৯

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছিল স্পিনারদের দাপট। তবে দ্বিতীয় ইনিংসে সেই স্পিনারদের কার্যত কিছুই করতে হয়নি! পাকিস্তানের ১০ উইকেটের সবকয়টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। পেসারদের দাপটেই মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। আর এতেই নতুন ইতিহাসও গড়েছেন নাহিদ-হাসান-তাসকিনরা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে সবকয়টি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন দলের পেসাররা।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ছিল বাংলাদেশের পেসারদের দাপট। গতকাল দিনের শেষে হাসান মাহমুদ দুই উইকেট তুলে নিয়েছিলেন। ম্যাচের চতুর্থ দিন পাকিস্তানের বাকি ৮ উইকেটও পেয়েছেন পেসাররা। তাসকিন আহমেদ দিনের প্রথম উইকেট তুলে নেন আজ। এরপর নাহিদ হাসান ও হাসান মাহমুদের গতি ঝড়ে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

হাসান মাহমুদ পেয়েছেন ৫ উইকেট, নাহিদ তুলে নিয়েছেন ৪ উইকেট। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট পেয়েছেন হাসান। সব মিলিয়ে ১০ উইকেটের সবকয়টিই গেছে পেসারদের ঝুলিতে। স্পিনার মিরাজ ও সাকিব একটি উইকেটও পাননি।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে কখনোই এক ইনিংসে সবকয়টি উইকেট পেসাররা পাননি। নাহিদ-হাসান-তাসকিনরা সেই ইতিহাসই নতুন করে লিখলেন।

সারাবাংলা/এফএম