Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

রোববার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন, রাত ৮টা ১০ মিনেটে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট এবং কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরো ছয়টি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর