Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ কমছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৯:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ কমানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এ প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ শতাংশ হতে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।’

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/এনজে