Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ইয়াবা ও টাপেন্টাডলসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা ও টাপেন্টাডলসহ মোছা. রিনা (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২ জুন) বিকেলে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিনা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী।

পুলিশ জানায়, পারভেজের শোবার ঘরের একটি ট্রাঙ্কে পলিথিনে মোড়ানো অবস্থায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। আটক রিনাকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এসব মাদক তার স্বামী পারভেজ রেখেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, পারভেজ ও রিনা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত। পারভেজ ‘সাংবাদিক’ পরিচয়ে মাদক সরবরাহ করতেন এবং দেহ ব্যবসা, জুয়া ও প্রতারণা চক্রেও সক্রিয়। সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা পারভেজসহ চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, আটক রিনাকে আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর