Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরালেলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় দেড় শতাধিক ইসরায়েলি আহত হয়েছেন বলে স্বীকার করেছে তেল আবিব।

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বশির ব্যবহার করে হামলার পর তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তেল আবিব ও রামাতগানে এলাকায় অনেকে বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী মারা গেছেন এবং ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাতের ফলে আরও দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইসরায়েলি হাসপাতাল থেকে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মোট ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকে শেবা, ইচিলভ, বেইলিনসন, উলফসন, কাপলান এবং শামির হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কমপক্ষে ২৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বেইলিনসন হাসপাতালে ১৮ জন আহতকে ভর্তি করা হয়েছে, যারমধ্যে একজন মাঝারি এবং ১৭ জন হালকা আঘাত পেয়েছেন। কাপলান হাসপাতালে ৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হোলনের উলফসন মেডিকেল সেন্টারে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুইজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত পেয়েছেন।

তেল আবিব সৌরাস্কি মেডিকেল সেন্টারে ৫২ জন আহতকে ভর্তি করা হয়েছে। শামির মেডিকেল সেন্টারে আরও ছয় জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তেল হাশোমেরের শেবা মেডিকেল সেন্টারে ৫১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর আহত।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুশ দান এলাকায় ১০২ জরুরি হটলাইনে অসংখ্য কল এসেছে।

হামলার কারণে আগুন লাগার খবর পাওয়ার পর দুটি প্রধান এলাকায়, একটি তেলআবিব এবং আরেকটি রামাতগানে অগ্নিনির্বাপণ দল পাঠানো হয়েছে।

এর আগে, ইসরায়েলের পক্ষ থেকে শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় ইরান থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে, যার ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং বহু সাধারণ নাগরিকের পাশাপাশি বিদেশি কূটনীতিকরাও নিরাপত্তা হুমকির মুখে পড়েন।

আরও পড়ুন-

সারাবাংলা/ইআ