Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় দুর্নীতির দায়ে ট্রেনের টিকিট মাস্টারসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: জেলার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের দায়ে এ ট্রেনের টিকিট মাস্টার ও এজেন্টসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযুক্তরা হলেন— বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার মো. সিরাজুল ইসলাম, বলাকা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং কাউন্টার পরিচালক আবুল কাশেম ওরফে জাপান।

রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেলার পুর্বধলা স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েন। এ সময় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্টেশনে টিকিট বিক্রির টাকা এবং বিক্রি হওয়া টিকিটের সঙ্গে হিসাবের মিল না থাকায় জড়িতদের আটক করেন।

বিজ্ঞাপন

টিকিট বিক্রির মোট ১৬ হাজার ৫৬০ টাকা থাকার কথা থাকলেও কাউন্টারে পাওয়া যায় ১২ হাজার ৭৫০ টাকা।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, ‘টিকিট বিক্রির অনিয়মের দায়ে যৌথবাহিনীর অভিযানে তিন ব্যক্তিকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই