Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগান সীমান্তে সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান সীমান্তে পাকিস্তানি সেনা ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ সেনা ও ৩৫ তালেবান নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় তিনটি পৃথক অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বাজাউরে অভিযান চালিয়ে ২২ জন তালেবানকে হত্যা করা হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের অভিযানে আরও ১৩ জন তালেবান নিহত হয়। তবে এ অভিযানে ১২ সেনা প্রাণ হারান। অন্যদিকে লোয়ার দির এলাকায় এক জঙ্গি আস্তানা ঘিরে ধাওয়া দিলে বন্দুকযুদ্ধে নিহত হয় আরও ১০ তালেবান, আর শহিদ হন সাত সেনা।

বিজ্ঞাপন

টিটিপি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এসব হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। এজন্য আফগান তালেবান সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে তারা।

পাকিস্তান সেনাবাহিনী নিহত তালেবান যোদ্ধাদের ‘খোয়ারিজ’ হিসেবে অভিহিত করেছে। এছাড়া ইসলামাবাদ অভিযোগ করেছে, টিটিপি ভারতীয় মদদপুষ্ট। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তারা। পাকিস্তান দীর্ঘদিন ধরেই নয়াদিল্লিকে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার অভিযোগ করে আসছে, যদিও ভারত তা বরাবরই অস্বীকার করেছে।

সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘর্ষে ব্যাপক হতাহতের বিষয়ে কাবুলের তালেবান সরকার কিংবা ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর