Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলে চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় তারা ওই এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসা টোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় ইউপি নারী সদস্য রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির ও নজরুল ইসলাম মজিদ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় অহরহর চুরি ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে আতঙ্কে থাকতে হয়। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজরদারি নেই। তারা অবিলম্বে চরমটুয়ায় এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, যে কোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর