Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর: ‘প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্ততি নিন’-এই শ্লোগানে জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামালপুর প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সাফি’র সভাপতিত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ফাউন্ডেশনের সদস্য জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও বিশেষ অতিথি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

বিজ্ঞাপন

এ ছাড়াও বক্তব্য দেন, জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার জাহিদ হাবীব, সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। পরিবার ও সমাজে তারা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তারা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

দ্রুত এ সকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, সর্বক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার প্রদানসহ দেশের সব প্রবীণের জন্য সরকারিভাবে ৫০ হাজার টাকা করে ভাতা প্রদানের দাবিসহ পাবলিক প্লেসে হুইল চেয়ারের ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর