Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খিলগাঁওয়ে যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১০:২০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় নাফিস আজিজ সিদ্দিক (৩৩) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ঘটনাটি ঘটে।

আহতের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, তাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতে এক সহকর্মীর বাবার মৃত্যুসংবাদে বাসাবো এলাকায় যান তিনি। পরে আরেক সহকর্মীকে নামিয়ে দিতে যাত্রাবাড়ি যান এবং সেখান থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খিলগাঁও তিতাস রোড এলাকায় তিনজন ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা মোটরসাইকেলটি নিয়ে নেয়। এরপর হাতে থাকা মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে এক ছিনতাইকারী তার বাম পায়ের রানে গুলি করে। তারা নাফিসের মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।’

চিৎকার শুনে আশপাশের নিরাপত্তাকর্মীরা নাফিসকে উদ্ধার করে ফরায়েজী হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘রাতে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তার বাম পায়ের রানে গুলি লেগেছিল। রাতেই অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন।’

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর