Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগ নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২০:৪১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল-জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করতে। কিন্তু তাদের সেই অন্যায়-অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগে নিশ্চিহ্ন হওয়ার পথে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মঈন খান আরও বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি।

তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেউ সংস্কার শিখাতে হবে না।

তিনি এক-এগারো’র বিষয় উল্লেখ করে বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।

পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ পিন্টুসহ দলের বিভিন্ন নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর