Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসিতে চতুর্থ দিনের আপিলের শুনানি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টার পর চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

‎এর আগে, গত ২ দিনে ২১০ জনের আপিল শুনানি হয়েছে। প্রথমদিন ৫১ জন, দ্বিতীয় দিন ৫৭ জন এবং তৃতীয় দিন ৪১ জনের আপিল মঞ্জুর হয়েছে।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর