Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ষাটের দশকের স্নিগ্ধতায় বুবলী

ফারহানা নীলা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরে গেল! ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুকের ছবিগুলো শেয়ার করলেন, মুহূর্তেই ভক্তরা ফিরে গেলেন ষাটের দশকের সেই সাদাকালো আর রঙিন ফ্রেমের মাঝামাঝি সময়ে। মাথায় চওড়া হেয়ারব্যান্ড, চোখে টানা আইলাইনার আর পোলকা ডট শাড়িতে বুবলীকে দেখাচ্ছে ঠিক যেন রূপালি পর্দার কোনো ক্ল্যাসিক সম্রাজ্ঞী।

বুবলী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘Elegance is the only beauty that never fades’ (আভিজাত্যই একমাত্র সৌন্দর্য যা কখনও ম্লান হয় না)। তার এই লুকটি কেবল সাজগোজের বিষয় নয়, বরং এটি একটি যুগের প্রতিনিধিত্ব করছে। গ্রামোফোন রেকর্ড প্লেয়ারের পাশে বসে বই হাতে তার পোজগুলো মনে করিয়ে দিচ্ছে সেই সময়ের বিনোদন আর ধীরস্থির জীবনযাত্রার কথা। লাল-সাদা পোলকা ডট শাড়ির সাথে মিলিয়ে পরনে থাকা গাঢ় লাল ব্লাউজ আর কপালে ছোট্ট টিপ। সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ষাট ও সত্তরের দশকের হেয়ারস্টাইল নিয়ে আমাদের সবার মাঝেই সবসময় একটা আলাদা আকর্ষণ কাজ করে। চুলে ভলিউম দিয়ে সেই বিশেষ কায়দায় বাঁধা হেয়ারস্টাইলটি বুবলী দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ঘন কালো চুলের এই বিশেষ শৈলী তার চেহারায় যোগ করেছে ক্ল্যাসিক এক আমেজ। বর্তমানের আধুনিক ট্রেন্ডের ভিড়ে এমন একটি ভিনটেজ লুক ভক্তদের চোখের জন্য ছিল এক দারুণ প্রশান্তি।

ছবিগুলো আপলোড করার পর থেকেই মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ার বইছে। ভক্তরা বলছেন, বুবলীকে এই লুকে এতটাই মানিয়েছে যে তাকে চেনা দায়! কেউ তাকে তুলনা করছেন পুরোনো দিনের কালজয়ী নায়িকাদের সাথে, আবার কেউ তার এই স্নিগ্ধতার প্রেমে পড়েছেন নতুন করে।

আসলে ফ্যাশন ঘুরেফিরে বারবার ফিরে আসে। বুবলী প্রমাণ করে দিলেন, আধুনিকতার ভিড়েও পুরোনো দিনের সেই ছিমছাম আভিজাত্য আজও অপ্রতিদ্বন্দ্বী।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর