Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ১৭:২৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়সহ একাধিক সামরিক ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তেল আবিবে অবস্থিত নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ড সদরদফতরকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর শুরু হওয়া সংঘাত দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে, যার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

বিজ্ঞাপন

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলায় কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর