Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরাকে হামলায় এক ফরাসি সেনা নিহত: মাখোঁ

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ০৯:০০

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েক শ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর