Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভেন্যু জটিলতায় ফাইনালিসিমা, কোন দল কোথায় খেলতে চায়?

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৬ ১১:০১

এই ম্যাচ নিয়ে বছর দুয়েক আগে থেকেই প্রত্যাশার পারদ তুঙ্গে। ফাইনালিসিমায় কবে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন; কোটি ফুটবল ভক্ত অপেক্ষায় আছে এ নিয়েই। তবে এই ম্যাচ নিয়ে জটিলতা কিছুতেই যেন কাটছে না। এবার জানা গেলো, ভেন্যু জটিলতায় আবার পেছাতে পারে ফাইনালিসিমা।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে ফাইনালিসিমা। কাতারের পরিবর্তে কোন দেশে হবে ম্যাচটি, সে নিয়েই চলছে আলোচনা।

শুরুতে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, কাতারের বদলে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হতে পারে আর্জেন্টিনা ও স্পেনের এই ম্যাচটি। তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, স্পেনের কোন স্টেডিয়ামে খেলবেন না তারা। কারণ এতে হোম অ্যাডভান্টেজ পাবে স্পেন।

বিজ্ঞাপন

এদিকে আর্জেন্টিনারও পছন্দ নিজেদের মাঠ। তারা খেলতে চায় মনুমেন্টাল স্টেডিয়ামে। স্বভাবতই এখানে আপত্তি জানিয়েছে স্পেন। তারাও মেসিদের হোম অ্যাডভান্টেজ দিতে চান না।

দুই দলের এই আপত্তির মুখে তিনটি সম্ভাব্য পথ খোলা আছে আয়োজকদের সামনে। প্রথমত, কনমেবল নমনীয় হলে স্পেনে ম্যাচটা আয়োজন করা। তবে বর্তমান প্রেক্ষাপটে এর সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা। বর্তমানে এটিকেই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে লিসবন, লন্ডন ও রোমের নাম শোনা যাচ্ছে। ২৭ মার্চ এই শহরগুলোর বড় স্টেডিয়ামগুলো ফাঁকা থাকায় ফাইনালিসিমা আয়োজনের জোর দাবিদার এগুলোই।

শেষ পর্যন্ত কোন মাঠে মুখোমুখি হবেন মেসি-ইয়ামাল, সেটা জানা যাবে আগামী সপ্তাহের মধ্যেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর